জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নয়েজ। একের পর এক স্মার্টওয়াচ নিয়ে হাজির হচ্ছে বাজারে। গ্রাহকদের কাছেও এরই মধ্যে নয়েজের স্মার্টওয়াচ বেশ জনপ্রিয়তা পেয়েছে। তাই চাহিদা মেটাতে আরও একটি স্মার্টওয়াচ নিয়ে এলো নয়েজ। নয়েজের কালারফিট আইকন সিরিজের নতুন স্মার্টওয়াচটির নাম নয়েজ কালারফিট আইকন ২।